ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল যেদিন
নিজস্ব প্রতিবেদক: ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬ হাজার ৫৫৮ জন প্রার্থীর অপেক্ষার অবসান হতে যাচ্ছে আগামী ১০ ডিসেম্বর। সরকারি কর্ম কমিশন (পিএসসি) ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, এই দিনই প্রকাশিত হবে বহু প্রতীক্ষিত চূড়ান্ত ফলাফল। বর্তমানে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা পুরোদমে চলছে, যা তাদের বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন পূরণের শেষ ধাপ।
পিএসসির একজন জনসংযোগ কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করে জানান, "পিএসসি প্রকাশিত ক্যালেন্ডার অনুযায়ী চলতি বছরের ১০ ডিসেম্বর ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।"
তিনি আরও জানান, এই ৪৫তম বিসিএসের মাধ্যমে মোট ২ হাজার ৩০৯ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়া হবে। এছাড়াও, নন-ক্যাডারে আরও ১ হাজার ২২ জনকে নিয়োগের সুযোগ রয়েছে। ক্যাডার পদগুলোর মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ পাচ্ছে চিকিৎসা ক্যাডারে, যেখানে সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে মোট ৫৩৯ জন নিয়োগ পাবেন। চিকিৎসার পরেই ৪৩৭ জন নিয়োগ পাবেন শিক্ষা ক্যাডারে। এরপর প্রশাসনে ২৭৪ জন, পুলিশে ৮০ জন এবং কাস্টমসে ৫৪ জনকে নিয়োগ দেওয়া হবে।
প্রাথমিক ধাপ থেকেই ৪৫তম বিসিএসের প্রতিযোগিতা ছিল অত্যন্ত তীব্র। প্রিলিমিনারি পরীক্ষায় মোট ৩ লাখ ৪৬ হাজার চাকরিপ্রার্থী আবেদন করেছিলেন, যার মধ্যে ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন পরীক্ষায় অংশ নেন। ৭৮ হাজার ৮০৩ জন প্রার্থী অনুপস্থিত ছিলেন এবং উপস্থিতির হার ছিল ৭৭ দশমিক ২৪ শতাংশ।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া সকল প্রার্থীর দৃষ্টি এখন ১০ ডিসেম্বরের দিকে নিবদ্ধ। সেদিনই নির্ধারিত হবে, কারা পাবেন কাঙ্ক্ষিত বিসিএস ক্যাডার হওয়ার এই গৌরবময় সুযোগ।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি (১০ জুলাই)
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- যে কারণে দুই জেলায় আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত
- যে কারণে মিশরের দ্বিতীয় গোল বাতিল করল ফিফা