ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
‘এই সময়’-এর সাক্ষাৎকার এআই দিয়ে তৈরি, সম্পূর্ণ ভুয়া: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কলকাতাভিত্তিক অনলাইন গণমাধ্যম ‘এই সময়’-এ প্রকাশিত তার একটি সাক্ষাৎকারকে সম্পূর্ণ ভুয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে দাবি করেছেন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র থেকে ফোনে ইউএনবিকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এই অভিযোগ করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখান থেকেই তিনি তার প্রতিক্রিয়ায় বলেন, "সাক্ষাৎকারটি সম্পূর্ণ ভুয়া! তারা (এই সময়) কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে এই মিথ্যা ও বিভ্রান্তিকর রিপোর্ট তৈরি করেছে।"
তিনি আরও বলেন, কলকাতার ‘এই সময়’-এ প্রকাশিত প্রতিবেদনটি সম্পূর্ণ কাল্পনিক। বিএনপি মহাসচিবের দাবি, প্রতিবেদনে উদ্ধৃত এমন ‘অযৌক্তিক’ মন্তব্য কোনো রাজনৈতিক নেতা করতে পারেন না এবং এটি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, তিনি কলকাতার ‘এই সময়’ বা কলকাতাভিত্তিক অন্য কোনো গণমাধ্যমকে কোনো সাক্ষাৎকার দেননি।
এছাড়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর হামলার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, এই ঘটনায় আবারও প্রমাণ হলো আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল এবং এর মধ্য দিয়ে আওয়ামী লীগের সহিংস চরিত্র ও অন্যায়-অবিচার নিয়ে তাদের নির্লজ্জ মনোভাবের বহিঃপ্রকাশ ঘটেছে।
উল্লেখ্য, সোমবার যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর জেএফকে বিমানবন্দরে আওয়ামী লীগ সমর্থকরা আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে ও তার ওপর হামলা চালায়।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- ডিএসইতে রেকর্ড উত্থান, বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে প্রত্যাশা