ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
মেট্রোরেলে হাফ ভাড়া ও স্ট্যান্ডিং টিকিট চালুর দাবিতে রিট দায়ের
নিজস্ব প্রতিবেদক: ট্রেনে দাঁড়ানো যাত্রীদের জন্য শতভাগ স্ট্যান্ডিং টিকিট পুনরায় চালু করা এবং ট্রেন ও মেট্রোরেলে ছাত্র-ছাত্রী ও দাঁড়ানো যাত্রীদের জন্য হাফ ভাড়া নির্ধারণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া এবং বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ সমন্বয়ে গঠিত বেঞ্চে জনস্বার্থে এই রিট আবেদনটি করেন নরসিংদীর বাসিন্দা আরিফুর রহমান মুরাদ।
রিটে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ও মহাপরিচালক এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (মেট্রোরেল) ব্যবস্থাপনা পরিচালককে বিবাদী করা হয়েছে।
যাত্রীদের সুবিধা বৃদ্ধি এবং রেলওয়েতে চলমান নানা ধরনের অনিয়ম দূর করার লক্ষ্যে এই রিট আবেদনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা চাওয়া হয়েছে। সেগুলো হলো:
১. ট্রেনে দাঁড়ানো যাত্রীদের জন্য ১০০% স্ট্যান্ডিং টিকিট পুনরায় চালু করা।
২. ছাত্র-ছাত্রী ও দাঁড়ানো যাত্রীদের জন্য হাফ ভাড়া নির্ধারণ।
৩. রেলওয়ে স্টেশনে স্থাপিত ভেন্ডিং মেশিনে অতিরিক্ত চার্জ না কাটা।
৪. যাত্রী বান্ধব করতে ও ভিড় কমাতে ট্রেনে পর্যাপ্ত সংখ্যক কোচ সংযুক্ত করা।
৫. শিডিউল অনুযায়ী সঠিক সময়ে ট্রেন পরিচালনা করা।
৬. স্টেশনে মোবাইল চার্জিং পয়েন্ট স্থাপন করা।
৭. দুর্নীতি রোধে আন্তঃনগর ট্রেনে টিটিই-এর পরিবর্তে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সার্জেন্টের অনুরূপ, সংশ্লিষ্ট বগির অ্যাটেনডেন্টকে স্ট্যান্ডিং টিকিট বিক্রির দায়িত্ব প্রদান করে ৭% কমিশন প্রদানের মাধ্যমে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত টিকিট ব্যবস্থা চালু করা।
৮. 'শক্তি যার সিট তার' জনগণের স্বঘোষিত স্লোগান বাতিল করে, তৎকালীন টাঙ্গাইল কমিউটার ট্রেনের অনুরূপ জনস্বার্থে অসুস্থ ও স্টেশনে আসা সম্মুখ সারির যাত্রীদের নরসিংদী কমিউটারসহ সব কমিউটার ট্রেনে, অনলাইনে/ অফলাইনে সিট বুকিং করা।
৯. মেট্রোরেলে শুধুমাত্র মাগরিব নামাযের স্থান নির্ধারণ।
১০. মেট্রোরেলে পাবলিক টয়লেটের ইজারা বাতিল করা।
১১. কমলাপুর রেলওয়ে স্টেশনে জয়দেবপুরের কাউন্টারে নরসিংদীর টিকিট বিক্রি করা।
১২. তিতাস কমিউটার ট্রেনের টয়লেটে নিয়মিত পর্যাপ্ত পানি ও পাত্র রাখা।
১৩. স্টেশনে চলন্ত ট্রেন থামার সময় যাত্রীদের ট্রেনে উঠানামার মুহূর্তে সৃষ্ট দুর্ঘটনা রোধে দেশের সব রেলওয়ে স্টেশন প্লাটফর্মের মধ্যে অবস্থিত অবৈধ দোকানগুলো উচ্ছেদ করে বাউন্ডারির বাইরে স্থাপনের নির্দেশনা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর