ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
আখতারের ওপর হামলা, শাহবাগে এনসিপির বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র সফররত এনসিপি নেতাদের ওপর আওয়ামী লীগের হামলা এবং ডিম নিক্ষেপের ঘটনার প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা৷
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সমানে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়৷
এনসিপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আয়োজনে এ বিক্ষোভ কর্মসূচিতে দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেন। এসময় তারা অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে হওয়া সফর কর্মসূচিতে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় সরকারের সমালোচনা করেন।
বিক্ষোভ সমাবেশে এনসিপি নেতারা আখতার হোসেনের ওপর হামলার তীব্র নিন্দা জানান এবং জড়িতদের বিচার দাবি করেন। তারা বলেন, প্রবাসে রাজনৈতিক কর্মীদের ওপর হামলা কোনোভাবেই বরদাশত করা হবে না। এই হামলা দেশের অভ্যন্তরের রাজনৈতিক সহিংসতাকে বিদেশে ছড়িয়ে দিচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
তারা আরও বলেন, ধারাবাহিকভাবে আওয়ামী লীগ দেশে ও বিদেশে এমন ঘটনা ঘটিয়ে যাচ্ছে। গণঅভ্যুত্থানের নেতৃত্বকে টার্গেট করে হামলা করা হচ্ছে৷ তাই দল হিসেবে আওয়ামী লীগের বিচার এখন সময়ের দাবি ৷
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা