ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
অনার্স-মাস্টার্স কলেজ শিক্ষকদের এমপিওভুক্তি নিয়ে নতুন নির্দেশনা
ডুয়া ডেস্ক: মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান জানিয়েছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অনার্স ও মাস্টার্স পর্যায়ের শিক্ষকদের এমপিওভুক্তির বিষয়ে কাজ চলছে। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য তুলে ধরেন।
মন্ত্রণালয় সূত্র জানায়, অনার্স-মাস্টার্স কলেজের বেসরকারি শিক্ষকদের এমপিওভুক্ত করার একটি প্রস্তাব মাউশি থেকে পাঠানো হয়েছে। বর্তমানে এটি শিক্ষা সচিব রেহেনা পারভীনের দপ্তরে রয়েছে। সচিব পর্যায়ের পর প্রস্তাবটি যাবে মাধ্যমিক-২ শাখায়।
অজ্ঞাতনামা এক কর্মকর্তা জানান, এ প্রক্রিয়া বাস্তবায়নে প্রায় ১০০ কোটি টাকার প্রয়োজন হবে। অর্থ বরাদ্দের বিষয়টি কিছুটা জটিলতা তৈরি করলেও সমস্যার সমাধান করে দ্রুত সময়ের মধ্যে শিক্ষকদের এমপিও সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, সারা দেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৪৯৫টি কলেজে প্রায় সাড়ে তিন হাজার শিক্ষক কর্মরত আছেন। প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ ৩২ বছর ধরে তারা কোনো সরকারি বেতন-ভাতা পাচ্ছেন না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু