ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

কেন পিছিয়ে গেল রাকসু নির্বাচন? জানুন আসল কারণ

২০২৫ সেপ্টেম্বর ২২ ২০:০০:১২

কেন পিছিয়ে গেল রাকসু নির্বাচন? জানুন আসল কারণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তারিখ পেছানো হয়েছে। পূর্বঘোষিত ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ১৬ অক্টোবর শারদীয় দুর্গাপূজার পর এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টায় নির্বাচন কমিশনের জরুরি বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে দুপুরে ছাত্রদলসহ বিভিন্ন প্যানেল উদ্ভূত পরিস্থিতিতে ২৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয় জানিয়ে তারিখ পেছানোর দাবি তুলেছিল। বিশেষ করে, পূজার ছুটি ও ক্যাম্পাসে ভোটার উপস্থিতি কমে যাওয়ার কারণে তারা এই দাবি জানায়। তবে ইসলামী ছাত্রশিবির ২৫ সেপ্টেম্বরই নির্বাচন অনুষ্ঠানের পক্ষে ছিল। শেষ পর্যন্ত ছাত্রদলের দাবিকে গুরুত্ব দিয়ে নির্বাচন পেছানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ জুলাই)

আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ জুলাই)

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি... বিস্তারিত