ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
পোষ্যকোটা বাতিলের দাবিতে ঢাবি উপাচার্যকে স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পর এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষায় পোষ্যকোটা বাতিলের দাবিতে সরব হয়েছেন শিক্ষার্থীরা।
আজ সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে এই কোটা বাতিলের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি জমা দিয়েছে একদল শিক্ষার্থী।
স্মারকলিপিতে বলা হয়, ২০২৪ সালের জুলাই মাসে শুরু হওয়া গণঅভ্যুত্থান মূলত শিক্ষা ও চাকরির ক্ষেত্রে অবিচারপূর্ণ কোটাব্যবস্থার বিরুদ্ধে ছিল। সেই আন্দোলনে অসংখ্য শিক্ষার্থী প্রাণ দিয়েছে, আহত হয়েছে। আন্দোলনের মূল দাবি ছিল শিক্ষা ও চাকরিতে শতভাগ মেধাভিত্তিক সুযোগ নিশ্চিত করা।
এতে আরও বলা হয়, তবে দুঃখজনকভাবে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তিতে আবারও শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং তাদের স্বামী-স্ত্রীর সন্তানদের জন্য পোষ্যকোটা রাখা হয়েছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। তাদের ভাষায়, এসব কোটা সম্পূর্ণ অযৌক্তিক, বৈষম্যমূলক এবং জুলাই গণঅভ্যুত্থানের মূল উদ্দেশ্যের পরিপন্থী। শিক্ষার্থীরা দাবি করেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া শতভাগ মেধাভিত্তিক করতে হবে এবং শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও তাদের স্বজনদের জন্য চালু করা সব ধরনের পোষ্যকোটা অবিলম্বে বাতিল করতে হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস