ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ঢাকায় বৃষ্টিতে স্বস্তি, গোড়ান-কল্যাণপুরে বায়ু সতর্কবার্তা
নিজস্ব প্রতিবেদক :মধ্যরাত থেকে মুষলধারে বৃষ্টি পড়ায় রাজধানী ঢাকায় বায়ুর মানে সুস্থিরতা এসেছে। সোমবার সকাল ৯টায় এয়ার কোয়ালিটি ইনডেক্সে ৪২ স্কোর নিয়ে ঢাকার বাতাস ‘ভালো’ হিসেবে চিহ্নিত হয়েছে। এই তথ্য জানিয়েছে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার।
তবে সব এলাকায় একই অবস্থা নয়। গোড়ান (স্কোর ১১৮) ও কল্যাণপুর (১১৭) এলাকায় বায়ুর মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (৯৭), তেজগাঁয়ের শান্তা ফোরাম (৯৫), মহাখালীর আইসিডিডিআরবি (৯৪), পীরেরবাগ রেললাইন (৮৫) এবং বেচারাম দেউড়ি (৫৩) এলাকায় বায়ুর মান ‘মধ্যম’ পর্যায়ে দেখা গেছে।
বিশ্বের শহরগুলোর তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, যেখানে বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। ভারতের কলকাতা দ্বিতীয় স্থানে অবস্থান করছে, সেখানেও মান ‘অস্বাস্থ্যকর’। কুয়েত সিটি, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের কিনশাসা ও ইন্দোনেশিয়ার জাকার্তা শহরের বায়ু ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
আইকিউএয়ারের সূচক অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ হলে বায়ুর মান ‘ভালো’, ৫১ থেকে ১০০ হলে ‘মধ্যম’। ১০১ থেকে ১৫০ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান