ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
তিন জেলায় ডিসি পদে বড় রদবদল
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনে ধারাবাহিক রদবদল অব্যাহত রেখেছে অন্তর্বর্তী সরকার। এর অংশ হিসেবে চট্টগ্রামসহ দেশের তিন জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আউয়ালকে চট্টগ্রামের ডিসি হিসেবে বদলি করা হয়েছে। স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ আনোয়ার হোসাইনকে নরসিংদীর ডিসি এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মনিরা হককে নওগাঁর ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে চট্টগ্রামের বর্তমান ডিসি ফরিদা খানমকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব এবং নরসিংদীর ডিসি মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীকে স্থানীয় সরকার বিভাগের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।
এর আগে ১৫ সেপ্টেম্বর কক্সবাজার, চাঁপাইনবাবগঞ্জ ও মাদারীপুরের ডিসিদের প্রত্যাহার করা হয় এবং তাঁদের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে বদলি করা হয়। আরও আগে, ২৫ আগস্ট ছয় জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। এর মধ্যে তিন জেলার ডিসিকে বদলি করা হয় এবং নতুন করে তিনজন উপসচিবকে ডিসি পদে দায়িত্ব দেওয়া হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচন ঘিরে মাঠ প্রশাসনের এই গুরুত্বপূর্ণ পদে আরও পরিবর্তন আসতে পারে। বিশেষ করে তফসিল ঘোষণার আগে ব্যাপক রদবদলের সম্ভাবনা রয়েছে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি