ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
যাত্রী সুবিধায় সময় বাড়ছে মেট্রো রেলের
নিজস্ব প্রতিবেদক: ঢাকার যাত্রীদের সুবিধার জন্য মেট্রো রেলের চলাচল সময় সম্প্রসারণ করা হচ্ছে। এখন থেকে সকালে ট্রেন চালুর সময় ৩০ মিনিট আগেই শুরু হবে এবং রাতের শেষ ট্রেনের সময়ও ৩০ মিনিট বাড়ানো হচ্ছে। পাশাপাশি, দুটি ট্রেনের মধ্যে বিরতির সময় দুই মিনিট কমানো হবে, যাতে যাত্রীরা অপেক্ষা কম সময়ে দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারে।
ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা গেছে, আগামী শুক্রবার থেকে দুই সপ্তাহ ধরে পরীক্ষামূলকভাবে নতুন সময়সূচিতে মেট্রো রেল চলাচল করবে। পরীক্ষামূলক এই সময়সূচির সফলতার পর আনুষ্ঠানিকভাবে নতুন সময়সূচি কার্যকর করা হবে।
ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ জানান, অনেক দিন ধরে যাত্রীদের চাহিদা অনুযায়ী ট্রেনের সংখ্যা ও সময় বাড়ানোর পরিকল্পনা ছিল। তবে লোকবল সংকটের কারণে তা কার্যকর করা সম্ভব হচ্ছিল না।
তিনি আরও বলেন, নতুন সময়সূচি চালু হলে যাত্রী সংখ্যা ও আয় উভয়ই বাড়বে। এছাড়াও সাধারণ মানুষ কম সময় অপেক্ষা করে ট্রেনে উঠতে পারবে এবং সড়কে যানজটও কমবে।
বর্তমানে মেট্রো রেল শুক্রবার ছাড়া সপ্তাহের প্রতিদিন উত্তরা থেকে সকালে প্রথম ট্রেন ছাড়ে সকাল ৭:১০ মিনিটে এবং রাতে সর্বশেষ ট্রেন ছাড়ে রাত ৯টায়। মতিঝিল থেকে সকালে প্রথম ট্রেন ছাড়ে ৭:৩০ মিনিটে এবং রাতের শেষ ট্রেন ছাড়ে রাত ৯:৪০ মিনিটে। শুক্রবার মেট্রো রেল বিকেল ৩টা থেকে চলাচল শুরু করে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি