ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
৮০ হিন্দু পরিবার জামায়াতে যোগ, রাজনৈতিক উত্তেজনা
নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার একটি গ্রামে হঠাৎই রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কারণ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে খবর, যেখানে বলা হচ্ছে গ্রামের ৮০টি হিন্দু পরিবার জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছে। তবে এই ঘটনায় সামাজিক মাতব্বর ও স্থানীয়দের বক্তব্য ভিন্নমত প্রকাশ করায় পুরো ঘটনা ঘিরে তৈরি হয়েছে বিভ্রান্তি ও বিতর্ক।
স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সমাজের একজন নেতার দাবি, তিনি দীর্ঘদিন ধরেই জামায়াতে ইসলামী দলের সঙ্গে যুক্ত। তার সঙ্গে গ্রামের অন্য কোনো পরিবার যোগ দেয়নি। অন্যদিকে ইউনিয়ন আমির বলেছেন, রাজনৈতিক চাপে পড়ে নেতারা তাদের বক্তব্য পরিবর্তন করতে পারেন।
প্রসঙ্গত, গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিত্যানন্দনপুর ইউনিয়নের ভান্ডারীপাড়া গ্রামে উপজেলা জামায়াতের আমির এ এস এম মতিউর রহমানের উপস্থিতিতে হিন্দু সম্প্রদায়ের তিনটি সামাজিক দলের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা হয়। তাদের উপস্থিতিতে ভোট ও নির্বাচনী বিষয়ে রাজনৈতিক আলোচনাও চলে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদমাধ্যমে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে।
স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতাদের মধ্যে বিকাশ বিশ্বাস স্পষ্টভাবে জানিয়েছেন, ৮০টি পরিবারের জামায়াতে যোগদানের খবর মিথ্যা। তিনি নিজেই দীর্ঘদিন ধরে দলের সঙ্গে জড়িত এবং অন্যান্যরা তাদের নিজস্ব রাজনৈতিক পথ বেছে নিয়েছে। অন্য দুই সমাজের নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন বন্ধ থাকায় বা বাড়িতে না থাকার কারণে মন্তব্য করতে পারেননি।
বাংলাদেশ জামায়াতের নিত্যানন্দপুর ইউনিয়ন আমির মো. মহিউদ্দিন জানান, বিকাশ বিশ্বাস প্রায় ৯০ দশক থেকে দলটির সঙ্গে যুক্ত। তিনি আমন্ত্রণ জানালে মন্দিরে উপস্থিত হন এবং রাজনৈতিক আলোচনা হয়। তাদের সঙ্গে থাকা ভিডিও দলটির কাছে সংরক্ষিত আছে। একই সঙ্গে এ এস এম মতিউর রহমানও নিশ্চিত করেছেন, নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে মন্দিরে আলোচনা হয়েছে এবং ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা নয়।
এ ঘটনায় ঝিনাইদহের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে মানুষের মতামত দুই ভাগে বিভক্ত হয়েছে, যা স্থানীয় রাজনীতিতেও প্রভাব ফেলেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী