ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
উপাচার্যকে নিয়ে অবমাননাকর বক্তব্য, ঢাবির তীব্র নিন্দা
নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সম্পর্কে অবমাননাকর বক্তব্য প্রচারিত হয়েছে, যা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে এসেছে। একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে উপাচার্যের সংশ্লিষ্টতার ইঙ্গিত করে যে বক্তব্য ছড়ানো হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন, বিদ্বেষপূর্ণ ও উদ্দেশ্যপ্রণোদিত। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
আজ রবিবার এক বিজ্ঞপ্তিতে এসব বিষয় স্পষ্ট করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে, এটি ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫ এর পর ধারাবাহিকভাবে প্রচারিত গুজবেরই অংশ। প্রকৃতপক্ষে, মাননীয় উপাচার্য জীবনের কোন পর্যায়েই কোন রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন না। পূর্বে সংবাদ মাধ্যমে প্রদত্ত একাধিক বক্তব্যেও তিনি এ অবস্থান স্পষ্টভাবে ব্যক্ত করেছেন।
উল্লেখ্য যে, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময়ে তিনি অনাবাসিক ছাত্র ছিলেন। সুতরাং কোনো নির্দিষ্ট ব্যক্তির সংস্পর্শে হলে থেকে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার তথ্য পুরোটাই বানোয়াট।ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে, এ ধরনের বক্তব্য মাননীয় উপাচার্যের ব্যক্তিগত সম্মান ও বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন করেছে।এমতাবস্থায়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দৃঢ়ভাবে আশা করে যে, এ বিজ্ঞপ্তির মাধ্যমে মাননীয় উপাচার্য সম্পর্কে প্রচারিত অসত্য ও বিদ্বেষমূলক বক্তব্য ঘিরে জনমনে সৃষ্ট বিভ্রান্তি দূর হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)