ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
পতনের বাজারেও বিনিয়োগকারীদের মুনাফা দিয়েছে চার খাত
নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (১৪-১৮ সেপ্টেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতন হয়েছে। পাশাপাশি টাকার অংকে লেনদেনও কমেছে উল্লেখযোগ্য হারে। আলোচ্য সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭৩.৮৫ পয়েন্ট বা ১.৩৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৪৯.৯৩ পয়েন্টে। একই সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৩ হাজার ৫০৫ কোটি ৩২ লাখ ৭০ হাজার টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ২ হাজার ২৪২ কোটি ৯৮ লাখ ৫০ হাজার টাকা কম। বাজারের এমন নেতিবাচক পরিস্থিতিতে ৪ খাতে বিনিয়োগকারীদের মুনাফা হয়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
খাতগুলো হলো- সেবা ও আবাসন, বস্ত্র, প্রকৌশল এবং সিমেন্ট।
খাতগুলোর মধ্যে সবচেয়ে বেশি মুনাফা হয়েছে সেবা ও আবাসন খাতে। খাতটিতে সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ২.৬০ শতাংশ। সপ্তাহজুড়ে খাতটিতে মোট লেনদেন হয়েছে ১১৭ কোটি ৬৭ লাখ ৫০ হাজার টাকা। প্রতিদিন গড় লেনদেনের পরিমাণ ছিল ২৩ কোটি ৫৩ লাখ ৫০ হাজার টাকা।
খাতটির কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি মুনাফা হয়েছে সামিট অ্যালায়েন্স পোর্টের। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৬০ পয়সা বা ১০.৫৯ শতাংশ দর বেড়ে দাঁড়িয়েছে ৩৭ টাকা ৬০ পয়সায়।
দ্বিতীয় সর্বোচ্চ মুনাফা হয়েছে বস্ত্র খাতের শেয়ারে। সাপ্তাহিক রিটার্ণে এ খাতে দর বেড়েছে ০.৭০ শতাংশ। সপ্তাহজুড়ে খাতটিতে মোট লেনদেন হয়েছে ৩৭৬ কোটি ২৫ লাখ টাকা। প্রতিদিন গড় লেনদেনের পরিমাণ ছিল ৭৫ কোটি ২৫ লাখ টাকা।
খাতটির কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি মুনাফা হয়েছে এনভয় টেক্সটাইলের। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ৯ টাকা ৬০ পয়সা বা ১৮.৬৮ শতাংশ দর বেড়ে দাঁড়িয়েছে ৬১ টাকায়।
তৃতীয় সর্বোচ্চ মুনাফা হয়েছে প্রকৌশল খাতের শেয়ারে। সাপ্তাহিক রিটার্ণে এ খাতে দর বেড়েছে ০.৬০ শতাংশ। সপ্তাহজুড়ে খাতটিতে মোট লেনদেন হয়েছে ৩৯৫ কোটি ৫২ লাখ টাকা। প্রতিদিন গড় লেনদেনের পরিমাণ ছিল ৭৯ কোটি ১০ লাখ ৪০ হাজার টাকা।
খাতটির কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি মুনাফা হয়েছে ওযালটন হাইটেকের। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ১৯ টাকা ৩০ পয়সা বা ৪.২৫ শতাংশ দর বেড়ে দাঁড়িয়েছে ৪৭৩ টাকা ২০ পয়সায়।
সাপ্তাহিক রিটার্ণে সিমেন্ট খাতে দর বেড়েছে ০.৫০ শতাংশ। সপ্তাহজুড়ে খাতটিতে মোট লেনদেন হয়েছে ৩৫ কোটি ৯৬ লাখ টাকা। প্রতিদিন গড় লেনদেনের পরিমাণ ছিল ৭ কোটি ১৯ লাখ ২০ হাজার টাকা।
খাতটির কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি মুনাফা হয়েছে ক্রাউন সিমেন্টের। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ৭ টাকা ৬০ পয়সা বা ১৪.১৫ শতাংশ দর বেড়ে দাঁড়িয়েছে ৬১ টাকা ৩০ পয়সায়।
এসকে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত