ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ঢামেকে সংঘর্ষ: আ’হত অন্তত ৫ জন
নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এক শিশুর মৃত্যু নিয়ে স্বজনদের সঙ্গে হাসপাতালের স্টাফদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যাতে অন্তত পাঁচ জন আহত হয়েছেন।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে জরুরি বিভাগের সামনের এলাকায় এই ঘটনা ঘটে। ৯ বছর বয়সী শিশুটি সন্ধ্যায় ঢামেকের ২১০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। কিন্তু রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। শিশুটির স্বজনরা চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে চিকিৎসকদের সঙ্গে তর্কে লিপ্ত হন। এরপর ট্রলিম্যানসহ হাসপাতালের কিছু স্টাফের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে।
পরবর্তীতে রাত পৌনে ১০টার দিকে বংশাল এলাকা থেকে শতাধিক যুবক এসে হাসপাতালের জরুরি বিভাগে হামলা চালায় এবং ভাঙচুর করে। এতে অন্তত পাঁচ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনকে বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে পুলিশ ক্যাম্পে আটক রাখা হয়েছে। বিষয়টি শাহবাগ থানা পুলিশের নজরে আনা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)