ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ই-রিটার্ন সেবায় শ্রেষ্ঠত্ব: এনবিআর-এর সম্মাননা পেল সোনালী ব্যাংক
নিজস্ব প্রতিবেদক: সোনালী ব্যাংক পিএলসি ২০২৪-২৫ অর্থবছরে অনলাইনে সর্বোচ্চ আয়কর রিটার্ন দাখিল করার কৃতিত্বে ‘ই-রিটার্ন চ্যাম্পিয়ন’ হিসেবে সম্মানিত হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই স্বীকৃতি দিয়েছে কর প্রদান ও সুশাসন প্রতিষ্ঠায় ব্যাংকের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে। পাঁচটি স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে একমাত্র ব্যাংক হিসেবে এই গৌরব অর্জন করেছে সোনালী ব্যাংক।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘Bangladesh Single Window’ অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ সোনালী ব্যাংকের এমডি ও সিইও মো. শওকত আলী খানের হাতে ই-রিটার্ন চ্যাম্পিয়ন সনদ ও সম্মাননা তুলে দেন।
অনুষ্ঠানে এনবিআরের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী।
এ অর্জন সম্পর্কে সোনালী ব্যাংকের এমডি ও সিইও মো. শওকত আলী খান বলেন, ২০২৪ সালের অক্টোবরে এনবিআর কর্তৃক ব্যাংক কর্মকর্তাদের জন্য অনলাইন ই-রিটার্ন দাখিল বাধ্যতামূলক করার পর সোনালী ব্যাংক দ্রুত উদ্যোগ গ্রহণ করে। অনলাইন প্রশিক্ষণ, হেল্প ডেস্ক, ভিডিও টিউটোরিয়াল এবং নিয়মিত তদারকির মাধ্যমে সকল কর্মকর্তা-কর্মচারীকে অনলাইনে রিটার্ন দাখিলে সম্পৃক্ত করা হয়েছে।
এসময় সোনালী ব্যাংকের চিফ ফিন্যান্সিয়াল অফিসার মো. ইকবাল হোসেন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ