ঢাকা, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
বিপ্লব চাইলে সংগঠনকে শক্তিশালী করতে হবে: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজ যারা বিপ্লবের স্বপ্ন দেখেন, সমাজ পরিবর্তনের আশা করেন কিংবা সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নের জন্য সংগ্রাম করতে চান, তাদের প্রথম কর্তব্য হলো সংগঠনকে শক্তিশালী করা এবং সেজন্য একেবারে মানুষের কাছে যেতে হবে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে বাংলা একাডেমির সাহিত্যবিশারদ মিলনায়তনে কমরেড বদরুদ্দীন উমরের স্মরণে আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
বক্তৃতায় মির্জা ফখরুল বলেন, আমার ব্যক্তিগত ধারণা, সংগঠন ছাড়া কোনো বিপ্লব সম্ভব নয়। আজকের হতাশার বড় কারণ হলো সুসংগঠিত শক্তির অভাব। সংগঠন ছাড়া বিপ্লব কখনো সফল হতে পারে না।
তিনি স্মৃতিচারণ করে বলেন, বদরুদ্দীন উমরের সঙ্গে তার ব্যক্তিগত মেলামেশা খুব বেশি না হলেও একাধিকবার আলাপের সুযোগ হয়েছে। উপদেষ্টা আবরার সাহেবের বাসায় দীর্ঘ সময় আলোচনা হয়। “উমর সাহেব জীবনের শেষ দিন পর্যন্ত তার আদর্শ ও সংগ্রাম থেকে এক মুহূর্তের জন্যও আপস করেননি। আমরা যারা রাজনীতি করছি, তাদের কাছে তিনি গভীর শ্রদ্ধার পাত্র।”
ফখরুল আরও বলেন, নতুন প্রজন্ম উমর সাহেবের কাছ থেকে কতটা শিখতে পেরেছে তা বলা কঠিন। তবে তার নিরলস সংগ্রাম ও আপসহীন আদর্শ ভবিষ্যত প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
শোকসভার শুরুতে এক মিনিট দাঁড়িয়ে বদরুদ্দীন উমরের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে কমিউনিস্ট ইন্টারন্যাশনাল সংগীত পরিবেশিত হয় এবং তার জীবন ও আদর্শ নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ LIVE দেখুন এখানে
- ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কখন, কোথায় দেখবেন? জেনে নিন সব তথ্য
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- ফ্রান্স বনাম ইরাক ম্যাচ, কখন কোথায় দেখবেন লাইভ
- আজকের খেলার সময়সূচি (২১ জুন)
- চলছ ব্রাজিল বনাম হাইতির ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- স্থগিত হতে পারে ব্রাজিল ও স্কটল্যান্ডের ম্যাচটি
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড -সরাসরি দেখুন এখানে (LIVE)
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো রাজধানী