ঢাকা, শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩
রাকসু ভোট: ৯ ভবনে ৯৯০ বুথে লড়াই
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে ভোটগ্রহণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের ৯টি একাডেমিক ভবনে ১৭টি কেন্দ্র ও ৯৯০ বুথ স্থাপন করা হয়েছে। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, প্রতিটি হলের ভোটার নির্দিষ্ট ভবনের নির্দিষ্ট কেন্দ্রে ভোট দেবেন।
নির্বাচন কমিশনের সদস্য ও ভোট কেন্দ্র স্থাপন বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক মোহাম্মদ আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন। মমতাজউদ্দিন একাডেমিক ভবনে সমাজকর্ম বিভাগের ১৫৬ নাম্বার কক্ষে মন্নুজান হল ভোটাররা ভোট দেবেন। ড. মুহাম্মদ শহীদুল্লাহ কলা ভবনে বাংলা বিভাগের ১৫০ নম্বর গ্যালারিতে শহীদ জিয়াউর রহমান হল ভোট প্রদান করবে। ইসমাইল হোসেন সিরাজী একাডেমিক ভবনে জুলাই-৩৬ হল এবং রোকেয়া হল ভোটাররা পৃথক কক্ষে ভোট দেবেন। রবীন্দ্র ভবনে তাপসী রাবেয়া, বেগম খালেদা জিয়া ও রহমতুন্নেসা হলের ভোটাররা পৃথক কক্ষে ভোট প্রদান করবেন।
ইবনে হাইয়ান বিজ্ঞান ভবনে শহীদ হবিবুর রহমান ও শহীদ শামসুজ্জোহা হল, জামাল নজরুল বিজ্ঞান ভবনের সিএসএলর কক্ষে বিজয়-২৪ ও নবাব আব্দুল লতিফ হল, সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের কক্ষে শেরেবাংলা ফজলুল হক ও মতিহার হল, জগদীশ চন্দ্র একাডেমিক ভবনের টিচার্স লাউঞ্জে মাদার বখশ হল এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল ভোট প্রদান করবে। এছাড়া জুবেরী ভবনের পূর্ব হল রুমে সৈয়দ আমীর আলী হল এবং পশ্চিম হল রুমে শাহ মখদুম হলের ভোটগ্রহণ চলবে।
ভোটগ্রহণ শেষে রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ে ভোট গণনা হবে এবং ফলাফল ঘোষণা করা হবে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে। ভোট গণনার পুরো সময় সিসি টিভি ক্যামেরার আওতাভুক্ত থাকবে। নির্বাচনের তফসিল ২৮ জুলাই ঘোষণা করা হয়েছিল এবং সংশোধিত তফসিল অনুযায়ী ২৩ সেপ্টেম্বর রাত ১০টা পর্যন্ত নির্বাচনি প্রচারণা চলবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা: দেখুন সবগুলো প্রশ্নের সঠিক সমাধান
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- বুলগেরিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হলো ঢাবি শিক্ষার্থীর প্রামাণ্যচিত্র
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- বিশ্ব র্যাঙ্কিংয়ে ১০০ ধাপ এগিয়েছে ঢাবি, যৌথভাবে দেশসেরা
- বদলে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে যা জানাল শিক্ষাবোর্ড
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- ঢাবি শিক্ষার্থীর মরদেহ বাসা থেকে উদ্ধার
- বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিত যুক্তরাষ্ট্রে
- মিমোর মৃ'ত্যু ঘিরে সর্বশেষ যা জানা গেল
- ‘সিলটি’ ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি