ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে ভারতকে হারাল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক: মালদ্বীপের কুলহুদহুফফুসিতে অনুষ্ঠিত কমনওয়েলথ বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। শুক্রবার শক্তিশালী ভারতকে ২-১ সেটে হারিয়েছে লাল-সবুজের দল। যদিও শুরুতে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ, কিন্তু দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়িয়ে টাইব্রেকারে ম্যাচ জয়ের হাসি ফোটায় তারা।
বিচ হ্যান্ডবলে প্রতিটি ম্যাচ হয় দুটি সেটে, প্রতিটি ১০ মিনিটের। একটি দল যদি দুই সেটেই জয় পায় তবে সরাসরি জয় নিশ্চিত হয়, আর দুই দল একটি করে সেট জিতলে খেলা গড়ায় টাইব্রেকারে।
বাংলাদেশ প্রথম সেটে হেরে যায় ১৬-২৮ গোলে। তবে দ্বিতীয় সেটে দুর্দান্ত খেলায় ১৯-১০ গোলে জিতে সমতা ফেরায়। টাইব্রেকারে খোকন মোল্লার অসাধারণ পারফরম্যান্সে বাংলাদেশ জয় পায় ৭-৩ গোলে।
এর আগে বৃহস্পতিবার রাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-০ সেটে জিতেছিল বাংলাদেশ। সেই ম্যাচেও খোকন মোল্লা ছিলেন সেরা খেলোয়াড়। ভারত ম্যাচেও তার অবদান ছিল গুরুত্বপূর্ণ।
লিগ পদ্ধতির এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ ও স্বাগতিক মালদ্বীপ। বাংলাদেশ দল এর আগে ঢাকায় পল্টন ময়দানে বালুর ওপর অনুশীলন করেছিল। সেই প্রস্তুতির ইতিবাচক ফল মিলছে টানা দুই ম্যাচে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- শিক্ষকদের ১৫ শতাংশ বিশেষ সুবিধা বাতিল
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন প্রকাশিত, দেখুন এখানে