ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ঢাবি শিক্ষার্থীদের জন্য 'ডিজিটাল কমপ্লেইন বক্স' চালু করবে ডাকসু
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানে ডাকসুর নবনির্বাচিত জিএস এসএম ফরহাদ শিগগিরই একটি 'ডিজিটাল কমপ্লেইন বক্স' চালু করার ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ডাকসু ক্যাফেটেরিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সঙ্গে নবনির্বাচিত নেতাদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান।
জিএস এসএম ফরহাদ বলেন, "আমরা ইতিমধ্যে বেশ কিছু উদ্যোগ নিয়েছি। শিক্ষার্থীদের সমস্যা সমাধানের জন্য 'ডিজিটাল কমপ্লেইন বক্স' চালু করা হবে। আমরা সমস্যা অনুযায়ী টিম করে দেবো। সেই টিম তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়াও ক্যান্টিন স্টাফ ও ম্যানেজারদের ট্রেনিংয়ের আওতায় নিয়ে আসার ব্যাপারে আমরা ভাবছি।"
ফরহাদ আরও উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডারদের মধ্যে সাংবাদিক সমিতিকে তিনি সবার আগে রাখেন। তিনি বলেন, ফ্যাসিবাদের চরম সময়েও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি সাহসী ভূমিকা রেখেছে। এসময় নতুন ডাকসু নেতৃত্ব তাদের সকল আর্থিক কার্যক্রম অডিটের আওতায় আনার প্রতিশ্রুতিও দেয়।
অনুষ্ঠানে ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম বলেন, "বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে যেমন সেমিস্টারের জন্য সময় বরাদ্দ থাকে, তেমনি ডাকসু নির্বাচনের জন্যও বাধ্যতামূলক সময় নির্ধারণ করতে হবে। আমরা চাই প্রতিবছর নির্বাচনের আয়োজন হোক এবং শিক্ষার্থীদের মতামত ও অংশগ্রহণের মাধ্যমে ডাকসু সত্যিকার অর্থে গণতান্ত্রিক প্রতিষ্ঠানে পরিণত হোক।"
ভিপি সাদিক ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অবদানের কথা স্মরণ করে বলেন, জুলাই অভ্যুত্থানকালে বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী পর্যায়ে সাংবাদিক সমিতি অগ্রণী ভূমিকা পালন করেছে। হাসিনার আমলে ক্যাম্পাসে ছাত্রলীগের দমন-পীড়নের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস না পেলেও ঢাবি সাংবাদিক সমিতির সদস্যরা তাদের লেখনীর মাধ্যমে প্রতিবাদ করেছেন। নির্বাচনকালেও সাংবাদিকরা দিনরাত পরিশ্রম করে ভোটারদের আস্থা ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুরক্ষা দিয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি এই অনুষ্ঠানে বলেন, ডাকসুর প্রতিনিধিরা বর্তমানে সিনেটের সদস্য হলেও সিন্ডিকেটের সদস্য নন। অথচ বিশ্ববিদ্যালয়ের যাবতীয় সিদ্ধান্ত সিন্ডিকেট থেকেই আসে। তাই ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের সিন্ডিকেটে অন্তর্ভুক্ত করা গেলে শিক্ষার্থীদের স্বার্থ আরও জোরালোভাবে প্রতিফলিত হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)