ঢাকা, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২
নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে মোদীর ফোনালাপ
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সঙ্গে টেলিফোনে কথা বলেন। তিনি সাম্প্রতিক দূর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেন এবং নেপালের শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রচেষ্টায় ভারতের সমর্থন ব্যক্ত করেন। এছাড়া আগামী নেপালের জাতীয় দিবসের প্রাক্কালে মোদী উষ্ণ শুভেচ্ছা জানিয়ে নেপালবাসীর প্রতি আন্তরিক সখ্যতার বার্তা দিয়েছেন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এক্স (সাবেক টুইটার)-এ প্রধানমন্ত্রী মোদী জানান, নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সঙ্গে একটি আন্তরিক ফোনালাপ হয়েছে। তিনি সাম্প্রতিক মর্মান্তিক ঘটনা নিয়ে গভীর শোক প্রকাশ করেন এবং শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার কার্কির প্রচেষ্টার প্রতি ভারতের পূর্ণ সমর্থন জানান।
এছাড়া, নেপালের জাতীয় দিবস উপলক্ষে মোদী উষ্ণ শুভেচ্ছা জানান কার্কি ও নেপালের জনগণকে।
ক্ষমতা পরিবর্তনের পর এটি ছিল দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে প্রথম সরাসরি যোগাযোগ, যা প্রতিবেশী দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে বিশেষ তাৎপর্য বহন করে।
এই ফোনালাপটি দুই দেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, ভবিষ্যতে নেপাল ও ভারতের মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা আরও প্রসার লাভ করতে পারে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঈদ সালামি কত টাকা দেবেন?
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম
- গুঞ্জন উড়িয়ে সংবাদ সম্মেলনে নেতানিয়াহু
- ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ঢাবি'র নতুন ভিসি
- মধ্যরাতের আগেই ঝড়ের শঙ্কা চার অঞ্চলে