ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
শামসুজ্জামান দুদু’র বড় ভাই হাজী সাইদুজ্জামানের মৃত্যুতে ঢাবি অ্যালামনাইয়ের গভীর শোক
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু’র বড় ভাই হাজী সাইদুজ্জামান সৈয়দ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ঈদুল ফিতরের দিন মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। সংগঠনটির আহ্বায়ক শামসুজ্জামান দুদু এবং সদস্য সচিব এ টি এম আবদুল বারী ড্যানী এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শনিবার (২২ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেন, হাজী সাইদুজ্জামান সৈয়দের মৃত্যুতে তার পরিবার-পরিজনের প্রতি গভীর শোক ও সহমর্মিতা প্রকাশ করছি। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন।
শোকবার্তায় আরও উল্লেখ করা হয়, মরহুম হাজী সাইদুজ্জামান সৈয়দ ছিলেন একজন ধর্মভীরু, পরহেজগার ও সজ্জন ব্যক্তি। ব্যক্তিজীবনে তিনি সততা ও নৈতিকতার উদাহরণ রেখে গেছেন। তার মৃত্যু পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীদের জন্য এক অপূরণীয় ক্ষতি।
নেতৃবৃন্দ আরও বলেন, আল্লাহ তাআলা যেন শোকসন্তপ্ত পরিবারবর্গকে এ শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন। একই সঙ্গে তারা মরহুমের পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতিও গভীর সমবেদনা জানান।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত