ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
আট মাসে সড়কে ঝড়েছে ৩৭৪১ প্রাণ, নেপথ্যে যে কারণ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি উদ্বেগজনক হারে বাড়ছে। জানুয়ারি থেকে আগস্ট—এ আট মাসে দেশে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৩ হাজার ৭৪১ জন। এর মধ্যে কেবল মোটরসাইকেল দুর্ঘটনাতেই প্রাণ হারিয়েছেন ১ হাজার ২০২ জন, যা মোট মৃত্যুর ৩২ শতাংশেরও বেশি। এ তথ্য উঠে এসেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মাসিক দুর্ঘটনা প্রতিবেদনে।
বিআরটিএর পরিসংখ্যান অনুযায়ী, এ সময় সারাদেশে মোট ৩ হাজার ৯৪৩টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪ হাজার ৫৯৮ জন। তুলনায় দেখা যায়, ২০২৪ সালে দেশে সড়ক দুর্ঘটনায় ৫ হাজার ৩৮০ জন প্রাণ হারিয়েছিলেন।
সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে দেশে মোটরসাইকেল দুর্ঘটনা এবং হতাহতের প্রবণতা বাড়ছে। তারা মনে করেন, সড়কে মোটরসাইকেলের সংখ্যা বৃদ্ধিই এ পরিস্থিতির অন্যতম কারণ।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. সামছুল হক বলেন, “দেশের সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তার জন্য বর্তমানে সবচেয়ে বড় হুমকি মোটরসাইকেল। বিশ্বের অনেক দেশই এ বাহনের ব্যবহার সীমিত করেছে। বাংলাদেশকেও সে পথে এগোতে হবে।”
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল