ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
“রমজানের আগেই জাতীয় নির্বাচন”
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে ভিডিও কলে আলাপকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী রমজানের আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচনের পর তিনি তার আগের কাজে ফিরে যাবেন।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ওয়াশিংটন ডিসি থেকে জর্জিয়েভা ভিডিও কলে যুক্ত হন। আলোচনায় বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার, আঞ্চলিক পরিস্থিতি এবং ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনের চ্যালেঞ্জ নিয়ে কথা হয়।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, কথোপকথনে ড. ইউনূসের নেতৃত্ব ও সাহসী সিদ্ধান্তের প্রশংসা করেন আইএমএফ প্রধান। বিশেষ করে বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল করা, বাজারভিত্তিক বিনিময় হার চালু এবং রিজার্ভ পুনরুদ্ধারের প্রচেষ্টাকে তিনি স্বাগত জানান।
ড. ইউনূস বলেন, "আমরা সম্পূর্ণ ভেঙে পড়া অর্থনীতি পেয়েছি। কেউ কেউ আক্ষরিক অর্থে ব্যাংক থেকে বস্তায় বস্তায় টাকা নিয়ে পালিয়েছে।" তিনি আশ্বাস দেন, সুষ্ঠু ও নির্ভরযোগ্য নির্বাচন আয়োজনের পর আগের কাজে ফিরে যাবেন।
আলোচনায় রাজস্ব বৃদ্ধি ও ব্যাংকিং খাতে সংস্কারের ওপর গুরুত্ব দেন জর্জিয়েভা। পাশাপাশি নেপালের জেন-জি আন্দোলন ও আসিয়ানভুক্ত হওয়ার জন্য বাংলাদেশের আগ্রহ নিয়েও আলাপ হয়।
কথোপকথনে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ ও অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি