ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
শিল্পকলা একাডেমিতে নতুন মহাপরিচালক নিয়োগ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান। শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মাহমুদুল হক জিহাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নবনিযুক্ত মহাপরিচালক আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান মঙ্গলবার দুপুরে তার দায়িত্ব গ্রহণের প্রথম কার্যদিবসে শিল্পকলা একাডেমির কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। তিনি এর আগে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকার পতনের পর গত ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেছিলেন অধ্যাপক সৈয়দ জামিল আহমেদ। কয়েক মাস দায়িত্ব পালনের পর তিনি পদ থেকে সরে দাঁড়ান। এরপর থেকে শিল্পকলা একাডেমির সচিব ওয়ারেস হোসেন ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন। নতুন মহাপরিচালকের নিয়োগের মাধ্যমে শিল্পকলা একাডেমি আবার পূর্ণাঙ্গ নেতৃত্বে পরিচালিত হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর