ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
ঢাবি বাগছাসের মুখ্য সংগঠক হাসিবুল ইসলামের পদত্যাগ
নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) এর মুখ্য সংগঠক মো. হাসিবুল ইসলাম পদত্যাগ করেছেন। তিনি গত ১৯ আগস্ট আনুষ্ঠানিকভাবে সংগঠনের আহ্বায়কের কাছে পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগ প্রসঙ্গে তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, দায়িত্বকালীন সময়ে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার চেষ্টা করেছেন। কোনো ভুলভ্রান্তি হলে সহকর্মীরা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
হাসিবুল ইসলাম উল্লেখ করেছেন, গণতান্ত্রিক ছাত্রসংসদ তার কাছে শুধু একটি সংগঠন নয়, বরং আবেগ ও অনুভূতির নাম। তিনি বিশ্বাস করেন, ভবিষ্যতেও এই সংগঠন শিক্ষার্থীদের আস্থা ও ভরসার জায়গা হয়ে থাকবে। পদত্যাগের পরও রাজনীতিতে সক্রিয় থাকার অঙ্গীকার করেছেন এবং জানান, জুলাই আন্দোলনের কমিটমেন্ট বাস্তবায়নে রাজপথের সংগ্রাম অব্যাহত থাকবে।
এর আগে ডাকসু নির্বাচনে বাগছাসের প্যানেল থেকে সরে দাঁড়িয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে লড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। বাগছাসের ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেলে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে মনোনীত হলেও শেষ মুহূর্তে তিনি বিদ্রোহী ভূমিকায় দাঁড়ান।
হাসিবুল ইসলাম বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। সরকার পতনের পর নতুনভাবে গঠিত গণতান্ত্রিক ছাত্রসংসদ ঢাবি শাখায় তিনি মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছিলেন।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)