ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াতের বৈঠক
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় বসুন্ধরায় জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত এই সাক্ষাৎ অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। চীনা রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন দূতাবাসের রাজনৈতিক শাখার পরিচালক মি. ঝ্যাং জিং।
সাক্ষাৎকারে জামায়াতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।
দুইপক্ষ উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে খোলামেলা আলোচনা করেন। তারা আশা প্রকাশ করেন যে, আগামী দিনগুলোতে বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক, বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে। এছাড়াও দ্বিপক্ষীয় উন্নয়ন ও অগ্রগতির ধারা ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে।
জামায়াতে ইসলামের কেন্দ্রীয় প্রচার বিভাগের মুজিবুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল