ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
অভিমান আর ঘৃণা না পেলে জীবনটা আরো মধুর হত: জয়
ডুয়া নিউজ: ছোটপর্দার একসময়ের তুমুল জনপ্রিয় অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। এছাড়াও একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ‘৩০০ সেকেন্ড’ অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে রয়েছেন। এ অনুষ্ঠানে বিভিন্ন ধরনের প্রশ্নে করার জন্য হরহামেশাই সংবাদের শিরোনাম হয়ে থাকেন।
অভিনয় ও উপস্থাপনার পাশাপাশি রাজনীতি ও বিভিন্ন ইস্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব থাকেন তিনি। ফেসবুকে বিভিন্ন পোস্ট দিয়ে নিজের সরব উপস্থিতি জানান দেন এই অভিনেতা। আজ সোমবার (১৩ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন এই অভিনেতা। সেখানে তিনি নিজেকে জিম্মি বলে উল্লেখ করেছেন।
শাহরিয়ার নাজিম লেখেন, অভিনয় ক্যারিয়ারের ২৫বছর পার করলাম। নানান উত্থান পতন সাফল্য এবং ব্যর্থতায় যা অর্জিত হয়েছে তা হচ্ছে অভিজ্ঞতা। মাঝে আলোচিত উপস্থাপক হওয়ার কারণে প্রচুর দর্শক পরিচিতির পাশাপাশি পেয়েছি আপনাদের অজস্র অভিমান।
আফসোস করে জয় বলেন, আহ যদি শুধু অভিনেতা ই হতে পারতাম! তাহলে হয়তো শুধু ভালবাসাটাই পেতাম। অভিমান আর ঘৃণা না পেলে জীবনটা আরো মধুর হত। এক জীবনে শত জীবনের বৈচিত্র নেওয়ার সুযোগ অভিনয় ছাড়া আর কোন কাজে নেই। আমি এখন জিম্মি। বলেনতো জিম্মি কি?
জয়ের এই পোস্টে নানান প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটিজেনরা। পোস্টের কমেন্টে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘অভিনন্দন অভিনেতা জয়। আপনাকে আমার উপস্থাপক হিসাবেই বেশি ভালো লাগে’। অন্য আরেকজন লিখেছেন, ‘অভিনয়ের ২৫ বছর পূর্তিতে অভিনন্দন ভাইয়া।’ আরেকজন বলেন, ‘অভিনন্দন ও শুভ কামনা রইলো।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে