ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
মির্জা ফখরুলসহ ১০৬ শীর্ষ নেতাদের নাশকতার মামলায় মুক্তি
নিজস্ব প্রতিবেদক: ঢাকার দুই থানায় দায়ের করা নাশকতার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ মোট ১০৬ জনকে আদালত অব্যাহতি দিয়েছেন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার হাকিম ও জজ আদালতের দুই বিচারক পৃথকভাবে এই আদেশ দেন। মামলার আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রথম মামলা শাহবাগ থানায় দায়ের করা হয়েছিল। ২০১৯ সালের ১১ ডিসেম্বর বার কাউন্সিলের নির্মাণাধীন প্রধান ফটকের সামনে কয়েকটি মোটরসাইকেলসহ যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। পুলিশ তদন্তে কোনো প্রমাণ না পাওয়ায় ৭৭ জনের অব্যাহতির সুপারিশ করে। ঢাকার মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ সোমবার সেই সুপারিশ মেনে আসামিদের অব্যাহতি দেন।
অব্যাহতি পাওয়া বিএনপি নেতাদের মধ্যে রয়েছেন ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, সাইফুল আলম নীরব ও সুলতান সালাহ উদ্দিন টুকু।
অন্যদিকে ২০১৩ সালের ২ মার্চ রমনা থানাধীন শান্তিনগর এলাকায় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি বিক্ষোভ মিছিলের সময় সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায়ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল, স্থায়ী কমিটির মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুসহ ২৯ নেতাকর্মীকে অব্যাহতি দিয়েছেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম ওয়াহিদুজ্জামান।
এই মামলায় অব্যাহতি পাওয়া অন্য নেতাদের মধ্যে আছেন: বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, মীর সরাফত আলী সপু, ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিব, যুবদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার এবং যুবদল নেতা হামিদুর রহমান হামিদ।
আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগপত্রের বিরুদ্ধে আপত্তি জানিয়ে অব্যাহতির আবেদন করেন এবং আদালত তা মঞ্জুর করে মামলার সব আসামিকে অব্যাহতি প্রদান করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি