ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
পাসপোর্ট অফিসে র্যাবের অভিযান, আটক ৪
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস এলাকায় দালাল চক্রের বিরুদ্ধে র্যাব-২ বিশেষ অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে। ভ্রাম্যমাণ আদালত তাদের স্বীকারোক্তির ভিত্তিতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত র্যাব-২ এর আভিযানিক দল নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে। অভিযানে পাসপোর্ট প্রক্রিয়ায় দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা দালাল চক্রের চার সদস্যকে হাতেনাতে ধরা হয়।
র্যাব-২ সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু জানান, এই দালালরা পাসপোর্ট করতে আসা সাধারণ প্রার্থীদের ফরম পূরণ, ফরম সত্যায়ন, ভুল সংশোধন ও দ্রুত ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট দেওয়ার প্রলোভন দেখিয়ে ৫ থেকে ৬ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নিচ্ছিল। অনেকে রাজি না হলে বিভিন্ন মাধ্যমে হয়রানির শিকার হচ্ছিল।
পাসপোর্ট অফিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে এলাকাজুড়ে সতর্কীকরণ বিজ্ঞপ্তি এবং মাইকিং করেছেন, তবু চক্রের অপতৎপরতা চলছিল। খান আসিফ তপু আরও জানান, জনভোগান্তি কমানো এবং দালাল চক্র নির্মূল না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)