ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
জবি উপাচার্য
জবির কাজ যথাযথ প্রক্রিয়ায় সেনাবাহিনীর নিকট হস্তান্তর করা হবে
ডুয়া নিউজ: আগামী বুধবার যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হবে, জানালেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম।
আজ সোমবার (১৩ জানুয়ারি) বিকেল ৩টায় সচিবালয়ে এক মিটিং শেষে তিনি ক্যাম্পাসে এসে সাংবাদিকদের এসব তথ্য জানান।
জবি উপাচার্য বলেন, ইউজিসি থেকে চিঠি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং বুধবার একটি সভা নির্ধারিত হয়েছে। ওই সভায় সংশ্লিষ্ট সবাইকে নিয়ে আলোচনা করা হবে এবং সঠিক প্রক্রিয়া অনুসরণ করে কাজটি সেনাবাহিনীর হাতে হস্তান্তর করা হবে। সেনাবাহিনীর কাছে কাজ দেওয়ার বিষয়ে ইউজিসির সঙ্গে আমাদের আগেই সমঝোতা ছিল।
অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের কারণে এই প্রক্রিয়া দ্রুত ও সহজ হয়ে গেছে। কাজ অনেক এগিয়ে গেছে এবং আগামী মিটিংয়ে প্রকল্পের অবস্থানও বিশ্লেষণ করা হবে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে, এই সিদ্ধান্তের পর শিক্ষার্থীরা কিছু নতুন দাবি তুলেছেন। তাদের দাবিগুলি হলো:
১. সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের চুক্তি অবিলম্বে স্বাক্ষর করতে হবে। প্রয়োজনে বিশেষ মিটিংয়ের মাধ্যমে এটি সম্পন্ন করতে হবে এবং সবার সামনে তা প্রকাশ্যে উপস্থাপন করতে হবে। শিক্ষার্থীরা অনশনে থাকার সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তর কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত অঙ্গীকার নিয়ে তা প্রকাশ করতে হবে। কাজের ক্ষেত্রে কোনো প্রকার দেরি বা দীর্ঘসূত্রতার সুযোগ দেওয়া যাবে না।
২. পুরান ঢাকার বাণী ভবন এবং ড. হাবিবুর রহমান হলের স্টিল বেইজড ভবনের কাজ দ্রুত শুরু এবং শেষ করতে হবে।
৩. যতদিন পর্যন্ত আবাসন ব্যবস্থা না হয়, ততদিন পর্যন্ত ৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?