ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
ওমরাহর জন্য সৌদি আরবের নতুন শর্ত আরোপ
ডুয়া ডেস্ক : যারা পবিত্র হজ পালন করতে যান তাদের বাধ্যতামূলক স্বাস্থ্য পরীক্ষা ও টিকা (মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা) নিতে হয়।
এবার যারা ওমরাহ বা ভিজিট ভিসায় সৌদি আরব যাবেন, তাদেরও এই টিকা বাধ্যতামূলক করাা হয়েছে। আগামী ১ ফেব্রুয়ারি থেকে এটি কার্যকর হবে বলে জানিয়েছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
তবে বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় সৌদি সরকারের নতুন এই সিদ্ধান্তের বিষয়ে জানলেও অফিসিয়াল কোনো চিঠি পায়নি।
এ প্রসঙ্গে ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের যুগ্ম সচিব মো. মঞ্জুরুল হক গণমাধ্যমকে বলেন, বিষয়টি আমরা মৌখিকভাবে শুনেছি। সৌদি সরকার ও দূতাবাস থেকে অফিসিয়ালভাবে কোনো কিছু জানায়নি।
তিনি জানান, যারা হজ করতে যান তাদের বাধ্যতামূলক মেনিনজাইটিস টিকা নিতে হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় এই টিকা হজযাত্রীদের বিনামূল্যে সরবরাহ করে।
এখন যদি ওমরাহ করতে যাওয়া ব্যক্তিদের জন্য সেটি বাধ্যতামূলক করা হয় তাহলে সেটি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে ওমরাহ বা ভ্রমণের উদ্দেশ্যে সৌদি আরব ভ্রমণকারী সব যাত্রীকে কোয়াড্রিভ্যালেন্ট নেইসেরিয়া মেনিনজাইটিস ভ্যাকসিন নিতে হবে। এই ভ্যাকসিনের ধরন হতে হবে পলিস্যাকরাইড বা কনজুগেট।
ভ্যাকসিন সম্পর্কিত শর্তাবলি:
> ভ্যাকসিন প্রাপ্তির তারিখ: ভ্রমণের অন্তত ১০ দিন আগে ভ্যাকসিন গ্রহণ করতে হবে।
> পলিস্যাকরাইড টাইপ ভ্যাকসিন: সর্বোচ্চ ৩ বছর পর্যন্ত মেয়াদ থাকবে।
> কনজুগেট টাইপ ভ্যাকসিন: সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত মেয়াদ থাকবে।
> যাত্রীদের চেক-ইন কাউন্টারে একটি বৈধ টিকা সনদপত্র (ভ্যাকসিনেশন সার্টিফিকেট) জমা দিতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক