ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
ডাকসুর ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য, ঢাবি প্রশাসনের প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন ফজলুল হক মুসলিম হল এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ডাকসু নির্বাচনের ফলাফল নিয়ে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, ওই সংবাদে প্রকাশিত ভোটের তথ্য সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত।
রবিবার (১৪ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই প্রতিবাদ ও নিন্দা জানায়। সম্প্রতি একটি প্রতিবেদনে দুই হলের কয়েকজন প্রার্থীর প্রাপ্ত ভোট সংখ্যা একই দেখানো হয়, যা নিয়ে বিতর্ক তৈরি হয়। এর প্রতিক্রিয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রকৃত ফলাফল প্রকাশ করে।
বিবৃতিতে ফজলুল হক মুসলিম হলের প্রকৃত ফলাফল তুলে ধরে বলা হয়েছে, সহ-সভাপতি (ভিপি) পদে মো. আবু সাদিক (সাদিক কায়েম) ৮৪১ ভোট, মো. আবিদুল ইসলাম খান ১৮১, উমামা ফাতেমা ১৫৩, আব্দুল কাদের ৪৭ এবং শামীম হোসেন ১৪১ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক (জিএস) পদে এস এম ফরহাদ ৫৮৯, শেখ তানভীর বারী হামিম ২২৮, মেঘমল্লার বসু ৯৯ এবং মো. আবু বাকের মজুমদার ৩৪১ ভোট পান। সহ সাধারণ সম্পাদক (এজিএস) পদে তানভীর আল হাদী মায়েদ ১৮৮, মো. মহিউদ্দিন খাঁন ৭০৫ এবং আশরেফা খাতুন ৩৫ ভোট লাভ করেন।
একইভাবে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রকৃত ফলাফল অনুযায়ী, সহ-সভাপতি (ভিপি) পদে মো. আবু সাদিক (সাদিক কায়েম) ৬৭৪ ভোট, মো. আবিদুল ইসলাম খান ২৪৮, উমামা ফাতেমা ১৫১, শামীম হোসেন ১৩১ এবং আব্দুল কাদের ৭০ ভোট পান। সাধারণ সম্পাদক (জিএস) পদে এস এম ফরহাদ ৫৪৪, মো. আবু বাকের মজুমদার ৭২ এবং শেখ তানভীর বারী হামিম ৩৩৪ ভোট পান। সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে মো. মহিউদ্দিন খাঁন ৫৭৭, তানভীর আল হাদী মায়েদ ২৩৪ এবং আশরেফা খাতুন ২৮ ভোট পান।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন স্পষ্ট করে জানিয়েছে, এই ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার করে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং তারা এ ধরনের অপচেষ্টার তীব্র নিন্দা জানায়।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)