ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বর্জ্য থেকে বিদ্যুৎ: সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশের নতুন দিগন্ত
নিজস্ব প্রতিবেদক: সিঙ্গাপুর বাংলাদেশের সঙ্গে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লোহ ইউ-সে বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎকালে এই আগ্রহের কথা জানান।
পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম বাংলাদেশে বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনে সিঙ্গাপুরের সহযোগিতা কামনা করেন। হাইকমিশনার ডেরেক লোহ এই খাতে বিনিয়োগ এবং অপারেশনাল পার্টনারশিপ নিয়ে কাজ করার আগ্রহ দেখিয়েছেন।
আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, জাহাজ নির্মাণ, টেকসই জ্বালানি, শিক্ষা, বৃত্তিমূলক প্রশিক্ষণ, চিকিৎসা পর্যটন এবং স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় উঠে আসে।
পররাষ্ট্র সচিব রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপে (আরসিইপি) বাংলাদেশের যোগদানের আগ্রহ পুনর্ব্যক্ত করেন। একই সাথে তিনি জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে সিঙ্গাপুরের সক্রিয় সমর্থন কামনা করেন।
এছাড়াও, বৈঠকে বাংলাদেশি নাবিকদের ভিসা জটিলতা নিয়ে আলোচনা হয় এবং হাইকমিশনার ডেরেক লোহ এই সমস্যা সমাধানের আশ্বাস দেন। উভয় পক্ষই পারস্পরিক সমৃদ্ধি ও আঞ্চলিক স্থিতিশীলতায় অবদান রেখে বহুমুখী অংশীদারত্ব এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল