ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
বুটেক্সে মাদকের থাবা, উদ্বেগে শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ক্যাম্পাসে মাদকের বিস্তার উদ্বেগের মাত্রা ছুঁয়ে গেছে। রাতের অন্ধকারে হল, হলের ছাদ, কক্ষ ও নির্জন স্থানগুলোর পাশাপাশি বহিরাগত শিক্ষার্থীরাও এই নেটওয়ার্কে যুক্ত থাকার অভিযোগ উঠেছে।
মাদকের নেটওয়ার্কে ৪৫ ও ৪৬ ব্যাচের সাবেক শিক্ষার্থী ছাড়াও চলমান ব্যাচগুলোর শিক্ষার্থীরাও জড়িত বলে জানা গেছে। বিশেষত ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে মাদকের প্রভাব সবচেয়ে বেশি। গাঁজা, বিদেশি মদ ও হুইস্কি পরীক্ষার বাইরের এলাকা ও নির্জন ছাদে নিয়মিতভাবে সেবন করা হয়।
হল ফেস্ট চলাকালীন জি.এম.এ.জি ওসমানী হলে ছাদে মদের আসর বসে, সৈয়দ নজরুল ইসলাম হলে অনুষ্ঠানে মাতাল পরিবেশ দেখা গেছে, আর শহীদ আজিজ হলেও গাঁজার উপস্থিতি পাওয়া গেছে। এসব ঘটনা রয়েছে সম্প্রতি।
হল প্রশাসন অল্প কিছু রুম সিলগালা করেছে ,সংশ্লিষ্টদের সাময়িকভাবে বহিষ্কার করেছে। কিন্তু শিক্ষার্থীরা বলছেন, প্রশাসনের নজরদারি থাকলেও সাংস্কৃতিক বা ক্লাব অনুষ্ঠানে এসব ঘটনা বন্ধ হচ্ছে না। দ্রুত এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান উঠেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মাহবুবুর রহমান জানিয়েছেন যে, হল প্রশাসন মাদকের বিরুদ্ধে কঠোর নীতি অনুসরণ করবে এবং নিরাপত্তা বিভাগের নজরদারি বাড়ানো হবে।
শিক্ষার্থীরা দাবী করছেন, ডোপ টেস্টসহ কঠোর ব্যবস্থা প্রয়োজন; যেন বুটেক্স একটি নিরাপদ, মাদকমুক্ত শিক্ষাবান্ধব পরিবেশ হিসেবে গড়ে উঠতে পারে।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)