ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ঢাবির একাডেমিক ভবনে সেনেটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করছে শিবির
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে সেনেটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করতে যাচ্ছে।
এ লক্ষ্যে আজ রবিবার বিকেল ৩.৩০টায় মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ বলেন, শিক্ষার্থীদের প্রয়োজনই আমাদের অগ্রাধিকার। আমরা এই মেশিন অনেক আগেই প্রস্তুত করে রেখেছি। ডাকসুর আচরণবিধি ভঙ্গ হওয়ার আশঙ্কায় আমরা এতদিন তা স্থাপন করিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মুহাঃ মহিউদ্দীন খান বলেন, আমরা ছাত্ররাজনীতির আমূল পরিবর্তন চাই। আমরা শিক্ষার্থীবান্ধব রাজনীতি করতে চাই। এর আগেও আমরা শিক্ষার্থীদের স্বার্থে প্রতিটি হলে ঠান্ডা পানির ফিল্টার স্থাপন করেছি। এভাবে সবসময় শিক্ষার্থীদের পাশে থাকাই আমাদের অঙ্গীকার।
সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক কাজী আশিক বলেন, আমরা আমাদের সক্ষমতার আলোকে শিক্ষার্থীদের জন্য কাজ করে যেতে চাই। আমাদের স্বল্প সক্ষমতায় এই ভেন্ডিং মেশিন দিচ্ছি। আমরা সবসময় শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করে গেছি। ভবিষ্যতেও শিক্ষার্থীদের যেকোন প্রয়োজনে পাশে থাকতে আমরা সদা প্রস্তুত।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ভবনে স্যানেটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করে ছাত্রশিবির। সেগুলো হলো—কার্জন হল, মোকাররম ভবন, কেন্দ্রীয় গ্রন্থাগার, ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ও বিজনেস ফ্যাকাল্টি (এফ বি এস)
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত