ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
আজ দুবাইয়ে রোমাঞ্চ : ভারত–পাকিস্তান মুখোমুখি
স্পোর্টস ডেস্ক : ক্রিকেট বিশ্বের অন্যতম উত্তেজনাপূর্ণ দ্বৈরথ, ভারত বনাম পাকিস্তান, আজ এশিয়া কাপের মঞ্চে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। নিজেদের প্রথম ম্যাচে উভয় দলই জয়ী হওয়ায় আত্মবিশ্বাসী অবস্থায় রয়েছে।
ভারত তাদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে মাত্র ৫৭ রানে গুটিয়ে দিয়েছিল এবং মাত্র ৪.৩ ওভারেই জয়ের লক্ষ্য ছুঁয়ে ফেলে। অন্যদিকে, পাকিস্তানও ওমানকে ৯৩ রানের ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে শক্তিশালী সূচনা করেছে।
রাজনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে এই দ্বৈরথের উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। ক্রিকেটবিশ্বে ভারত–পাকিস্তান লড়াই মানেই দর্শক সংখ্যা ও রোমাঞ্চের বহুগুণ বৃদ্ধি। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আজকের ম্যাচ দেখার জন্য কোটি দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
ভারত পাকিস্তানের বিপক্ষে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামতে পারে। ধীরগতির উইকেটে তাদের বোলিং আক্রমণ মূলত স্পিননির্ভর। অন্যদিকে পাকিস্তান প্রথম ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে। হারিস রউফ গতি আক্রমণ শক্তিশালী করার জন্য ফিরতে পারেন।
সম্ভাব্য একাদশ:
ভারত: অভিষেক শর্মা, শুভমান গিল, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী।
পাকিস্তান: সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, ফখর জামান, সালমান আগা (অধিনায়ক), হাসান নেওয়াজ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নেওয়াজ, ফাহিম আশরাফ/হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম, আবরার আহমেদ।
আজকের ম্যাচে কে জিতবে, সেটি দেখতে মাঠ ও টিভি স্ক্রিনের সামনে কোটি কোটি দর্শক অপেক্ষায় থাকবেন।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ