ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
‘বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলবে’
আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানের মাটিতে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। টুর্নামেন্টের দ্বিতীয় দিন, অর্থাৎ ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রতিযোগিতায় অভিষেক ঘটাবে বাংলাদেশ। টিম টাইগার্স ইতোমধ্যে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। এবারের টুর্নামেন্টে বাংলাদেশসহ মোট আটটি দল অংশগ্রহণ করবে।
শক্তিশালী প্রতিপক্ষ ভারত, নিউজিল্যান্ড। গত আসরে শিরোপা জেতা পাকিস্তান খেলবে নিজেদের মাটিতে। সবমিলিয়ে বাংলাদেশ যে কঠিন গ্রুপে পড়েছে, তা অস্বীকার করার সুযোগ নেই।
কিন্তু শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে বাংলাদেশ খেলবে বলে বিশ্বাস করছেন ইংলিশ ওপেনার আলেক্স হেলস।
চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ ‘এ’-তে বাংলাদেশ রয়েছে পাকিস্তান, ভারত ও নিউজিল্যান্ডের সাথে। আগের আসরে নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে উঠে ছিল বাংলাদেশ, তবে সেমিতে ভারতের কাছে হেরে যেতে হয়েছিল তাদের।
এবার অবশ্য বাংলাদেশের পরিস্থিতি কিছুটা ভিন্ন। টুর্নামেন্টটির আগে নিজেদের সর্বশেষ সিরিজে ক্যারিবিয়ানদের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছে নাজমুল হোসেন শান্তরা। এ ছাড়া এবারের স্কোয়াডে নেই সাকিব আল হাসান ও তামিম ইকবালের মতো তারকা ক্রিকেটাররা। দলে সুযোগ পাননি উইকেটকিপার ব্যাটার লিটন দাসও।
বিপিএলের এবারের আসরে রংপুর রাইডার্সের হয়ে ৬ ম্যাচ খেলেছেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী এ ক্রিকেটার। এরপর আইএলটি২০ খেলতে পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতে।
বাংলাদেশ ছাড়ার আগে দেশের বেসরকারি একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে শান্তদের নিয়ে কথা বলেছেন চলতি বিপিএলে ২০ চার এবং ১৩ ছক্কা হাঁকানো এ ক্রিকেটার।
অ্যালেক্স হেলস বলেন, ‘আমার মনে হয় চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের ভালো সুযোগ রয়েছে। কারণ উপমহাদেশের কন্ডিশনে বাংলাদেশ ভালো করছে। তাই তাদের সুযোগ দেখছি। এই টুর্নামেন্টে অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে। চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের জন্য শুভকামনা। আমার মনে হয় সেমিফাইনালে ভারত অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও বাংলাদেশ খেলবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?