ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ফরিদা পারভীনের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক
নিজস্ব প্রতিবেদক: দেশের বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন মারা যাওয়ায় শোক জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (১৪ সেপ্টেম্বর) এক শোকবার্তায় মির্জা ফখরুল বলেন,
"ফরিদা পারভীনের ইহধাম ত্যাগে সংগীত জগতে এক অপূরণীয় ক্ষতি হলো। তিনি দীর্ঘদিন ধরে বাউল ও লালনগীতির মাধ্যমে সংগীতপ্রিয় মানুষদের মুগ্ধ করেছেন। তার কণ্ঠের মধুর সুর মানুষের মনে চিরস্থায়ী ছাপ রেখেছে।"
তিনি আরও উল্লেখ করেন, লালনগীতি ছাড়াও ফরিদা পারভীন নানামাত্রিক গান পরিবেশন করেছেন এবং অগণিত মানুষের ভালোবাসা অর্জন করেছেন। তার মৃত্যুতে লোকসংগীত ও সংস্কৃতির ভুবনে এক বিশাল শূন্যতা সৃষ্টি হলো।
মির্জা ফখরুল প্রয়াত শিল্পীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
ফরিদা পারভীন শনিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর