ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
সুপার ফোর নিশ্চিত করতে কঠিন সমীকরণে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের সুপার ফোরে টিকে থাকার লড়াই আরও কঠিন হয়ে গেল বাংলাদেশ দলের জন্য। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হেরে টেবিলের সমীকরণটাই জটিল করে ফেলেছে টাইগাররা। প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে দুর্দান্ত শুরু করলেও লঙ্কানদের বিপক্ষে ব্যর্থ হয়েছে ব্যাটিং লাইনআপ, ফলে এখন কার্যত আফগানিস্তানের বিপক্ষে জয় ছাড়া আর কোনো পথ খোলা নেই।
লিটন-মুস্তাফিজদের সুপার ফোরের পথ মসৃণ করতে শ্রীলঙ্কার বিপক্ষে জয় প্রয়োজন ছিল। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় ৫৩ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। ইনিংস ভরাডুবির হাত থেকে দলকে কিছুটা উদ্ধার করেন জাকের আলি ও শামিম হোসেন পাটোয়ারী। তবে শেষ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় মাত্র ১৪০ রান।
১৪১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রীতিমতো সহজ জয় তুলে নেয় শ্রীলঙ্কা। এশিয়া কাপের হাইভোল্টেজ লড়াইয়ে টাইগারদের ৬ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলেও এগিয়ে গেছে লঙ্কানরা। এই হারে বাংলাদেশের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার স্বপ্ন বড় চ্যালেঞ্জের মুখে পড়ল।
২ ম্যাচে ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে বর্তমানে পয়েন্ট টেবিলের ৩ নম্বরে রয়েছে বাংলাদেশ। সমান পয়েন্ট থাকলেও নেট রানরেটে এগিয়ে থেকে আফগানিস্তান ১ নম্বরে এবং শ্রীলঙ্কা ২ নম্বরে অবস্থান করছে। গ্রুপ থেকে শীর্ষ দুই দল সুপার ফোরে জায়গা করে নেবে।
বাংলাদেশের সামনে এখন একমাত্র সমীকরণ—১৬ সেপ্টেম্বর আফগানিস্তানকে হারাতেই হবে। একইসঙ্গে চাইবে ১৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কা যেন হংকংয়ের বিপক্ষে জিতে যায়। তাতে আফগানিস্তান ২ পয়েন্টে আটকে গেলে ৪ পয়েন্ট পাওয়া বাংলাদেশ ও ৬ পয়েন্ট পাওয়া শ্রীলঙ্কা সুপার ফোর নিশ্চিত করবে।
তবে আফগানদের কাছে হারলে কার্যত শেষ হয়ে যাবে বাংলাদেশের সম্ভাবনা। যদিও একটি ব্যতিক্রমী সমীকরণ এখনো খোলা আছে—যদি হংকং শ্রীলঙ্কাকে হারায় এবং আফগানিস্তানও লঙ্কানদের হারায়, তবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ২ পয়েন্টে সমান থাকবে। তখন সুপার ফোর নির্ধারণ হবে নেট রানরেটের ভিত্তিতে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি