ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
সুপারিশ বঞ্চিতদের এনটিআরসিএ ঘেরাও ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয় ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছে সুপারিশবঞ্চিত প্রার্থীরা।
রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শাহবাগে এক সমাবেশ থেকে তারা এ ঘোষণা দেন। আন্দোলনকারীরা জানান, আগামী দিনে ইস্কাটনে অবস্থিত এনটিআরসিএ কার্যালয় ঘেরাও করে তারা দাবি আদায়ের কর্মসূচি পালন করবেন।
প্রার্থীদের অভিযোগ, নিবন্ধনে উত্তীর্ণ হয়েও অনেক যোগ্য প্রার্থীকে ইচ্ছাকৃতভাবে সুপারিশ থেকে বাদ দেওয়া হয়েছে। এতে দীর্ঘদিন ধরে তারা মানবেতর জীবনযাপন করছেন।
তাদের উত্থাপিত দাবিগুলো হলো—
২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত শূন্যপদ যোগ করে দ্রুত সময়ের মধ্যে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।
নীতিমালা পরিবর্তনের আগে বিষয়ভিত্তিক তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে বঞ্চিত প্রার্থীদের চূড়ান্তভাবে সুপারিশ করতে হবে।
প্রাতিষ্ঠানিক বাধা দূর করে ১৬,২১৩ জন প্রার্থীকে দ্রুত নিয়োগ দিতে হবে।
আন্দোলনকারীরা জানিয়েছেন, তাদের আন্দোলন দাবি পূরণ না হওয়া পর্যন্ত চলবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা