ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩
পাবনার বেড়ায় সকাল-সন্ধ্যা হরতাল
নিজস্ব প্রতিবেদক: পাবনা-১ সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে বেড়া উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে। সর্বদলীয় সংগ্রাম কমিটির ডাকে সকাল ৬টা থেকে শুরু হওয়া এই হরতাল চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। হরতালের কারণে পৌর এলাকার সব দোকানপাট ও যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এর আগে শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে বেড়ার সর্বদলীয় সংগ্রাম কমিটির অস্থায়ী কার্যালয়ে এক সভায় সংগঠনের সভাপতি আলহাজ ফজলুর রহমান ফকিরের সভাপতিত্বে হরতালের ডাক দেওয়া হয়।
উল্লেখ্য, গত ৪ আগস্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনের চূড়ান্ত সীমানা প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)। এতে পাবনা-১ আসনকে শুধুমাত্র সাঁথিয়া উপজেলা পর্যন্ত সীমিত করে দেওয়া হয় এবং বেড়া উপজেলাকে পাবনা-২ আসনের (সুজানগরসহ) সঙ্গে যুক্ত করা হয়।
এই সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়েন বেড়াবাসী। তারা দাবি জানান, দীর্ঘদিন ধরে পাবনা-১ আসন ছিল সাঁথিয়া ও বেড়া উপজেলা নিয়ে গঠিত। হঠাৎ করে বেড়াকে পৃথক করা স্থানীয় মানুষের ব্যবসা-বাণিজ্য, যোগাযোগ ও জীবনযাত্রার সঙ্গে সাংঘর্ষিক।
বেড়া পৌর বিএনপির সভাপতি ফজলুর রহমান ফকির বলেন, “আমরা ৫০ বছর ধরে পাবনা-১ আসনের অংশ ছিলাম। হঠাৎ করে বেড়াকে আলাদা করে পাবনা-২ আসনের সঙ্গে যুক্ত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে গেজেট বাতিল করে আগের মতো পাবনা-১ আসন পুনর্বহাল করতে হবে।”
এর আগে গত ৭ সেপ্টেম্বর স্থানীয়রা ঢাকা-পাবনা মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছিলেন। দাবি না মানায় রোববারের এই হরতাল ও সড়ক-নৌপথ অবরোধের কর্মসূচি দেওয়া হয়েছে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- আজকের নামাজের সময়সূচি
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাবির কর্মসূচি
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫