ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ডোপটেস্ট ছাড়া মিলবে না চাকসুর মনোনয়ন
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হচ্ছে আজ রোববার (১৪ সেপ্টেম্বর) থেকে।
মনোনয়নপত্র সংগ্রহের সময় চাকসুর আচরণবিধিমালা অনুযায়ী প্রার্থীদের কিছু নির্দেশনা মেনে চলতে হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এতে প্রার্থীদের জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। ডোপ টেস্ট রিপোর্ট পজিটিভ হলে প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।
এ বিষয়ে চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, "আজ সকাল সাড়ে ৯টা থেকে চাকসু নির্বাচন কমিশনের অফিসে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। আগামীকাল থেকে মনোনয়নপত্র জমাদানের কার্যক্রম শুরু হবে। মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ হিসেবে নির্ধারণ করা হয়েছে ১৭ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টা পর্যন্ত। ডোপটেস্ট পজিটিভ হলে কেউ প্রার্থী হতে পারবে না।”
তিনি আরও বলে, “মনোনয়নপত্র সংগ্রহের শেষ তারিখের মধ্যেই মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে। সময় বাড়ানোর সুযোগ রাখছি না আমরা। আমরা স্বচ্ছ একটি নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি নিয়ে কাজ করছি। সুন্দর একটি নির্বাচন আয়োজন করতে পারব বলে আশা রাখছি। আমরা শিক্ষার্থীদের সুবিধার্থে হল সংসদের মনোনয়নপত্রের ফি নির্ধারণ করেছি ২০০ টাকা এবং কেন্দ্রীয় সংসদ এর ফি নির্ধারণ করেছি ৩০০ টাকা।"
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)