ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
সাজানো জীবনের আলো নিভে গেলো মৌমিতার
নিজস্ব প্রতিবেদক :জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতা মাত্র ৩০ বছর বয়সে পরপারে চলে গেছেন। চলতি বছরের জানুয়ারিতে পারিবারিকভাবে বিয়ে রেজিস্ট্রি হওয়ার পর আনুষ্ঠানিকতা হওয়ার আগেই এই শোক সংবাদটি পরিবারের কাছে ধাক্কা হয়ে পৌঁছায়।
মৌমিতা পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক রুমি খন্দকার এবং পাবনা কলেজের সাবেক সহকারী অধ্যাপক লুৎফুন্নাহার পলির একমাত্র সন্তান। ২০০৯ সালে পাবনা সরকারি বালিকা বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১১ সালে পাবনা মহিলা কলেজ থেকে গোল্ডেন জিপিএ-৫ নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি।
বিশ্ববিদ্যালয়ে অনার্স ও মাস্টার্স শেষ করার পর ২০২১ সালে চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে শিক্ষকতা শুরু করেন।
মৌমিতা সম্প্রতি একই বিভাগের সহপাঠী সিরাজুল ইসলামকে বিয়ে করেছিলেন। তবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আনুষ্ঠানিক অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও তার আগেই তিনি পরিবারের অশ্রুসিক্ত কাঁদা হৃদয়কে রেখে চলে গেলেন।
মৌমিতার বাবা রুমি খন্দকার জানান, নির্বাচনের দায়িত্ব শেষে রাত ১২টার দিকে শিক্ষিক কোয়ার্টারে তার বাসায় গিয়েছিলেন। পরের সকালে ভোট গণনার কক্ষে যাওয়ার খুদে মেসেজ পাঠিয়ে জানান, তিনি যাচ্ছেন। এক ঘণ্টার মধ্যেই জামাই ফোন করে জানায়, মৌমিতা আর নেই।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সামনে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে বিপুলসংখ্যক শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
পরে মরদেহ পাবনার উদ্দেশে রওনা করা হয়। পাবনা পৌর এলাকার কাচারিপাড়া জামে মসজিদে বাদ এশা দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় এবং আরিফপুর কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)