ঢাকা, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
২০ শতাংশ অতিরিক্ত ভোট’ কে দিয়েছে: অধ্যাপক সাত্তার
নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গ্রহণ ও গণনা প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নির্বাচন কমিশনের সাবেক সদস্য অধ্যাপক মাফরুহী সাত্তার। তিনি ফেসবুক পোস্টে জানিয়েছেন, নির্বাচনের ফলাফল শিক্ষার্থীদের প্রকৃত মতামত প্রতিফলিত করছে কি না, তা নিয়ে গুরুতর প্রশ্ন ওঠেছে।
শুক্রবার রাত পৌনে ৯টার দিকে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেওয়া অধ্যাপক সাত্তার শনিবার ফেসবুক পোস্টে ভোট গ্রহণ প্রক্রিয়ার অস্বাভাবিকতা তুলে ধরেছেন। তিনি প্রকাশ্যে ভোট গণনা এবং সিসিটিভি ফুটেজ যাচাইয়ের দাবি জানিয়েছেন।
অধ্যাপক সাত্তার জানান, নির্বাচনের আগে শিক্ষার্থীরা ভোটার তালিকায় ত্রুটি ও সমস্যা উল্লেখ করেছেন। নির্বাচনের দিন একজন হল প্রাধ্যক্ষ জানিয়েছিলেন, তার হলে শিক্ষার্থীদের উপস্থিতি মাত্র অর্ধেকের কাছাকাছি। অথচ ভোট প্রদানের গড় হার প্রায় ৭০ শতাংশ দেখানো হয়েছে। এই ‘২০ শতাংশ অতিরিক্ত ভোট’ কে দিয়েছে, তা ব্যাখ্যা করতে হবে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণের সময় ৮৪টি ক্যামেরায় রেকর্ড করা ভিডিও ফুটেজ পরীক্ষা করা না হলে ভোটার তালিকা ও ভোটের বৈধতা যাচাই করা সম্ভব নয়। অস্বাভাবিকতা প্রমাণের দায়িত্ব এখন নির্বাচন কমিশনের ওপর।
অধ্যাপক সাত্তার ফার্মেসি বিভাগের শিক্ষক এবং বিএনপিপন্থী জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। নির্বাচনে অনিয়মের অভিযোগে ছাত্রদল-সমর্থিত পাঁচটি প্যানেল ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। তারা অভিযোগ করেছেন, ভোট গ্রহণ ও গণনায় নানা অনিয়ম হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- ফুল ফান্ডেড স্কলারশিপে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ
- ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে দুইজন আটক
- তৃতীয় লিঙ্গদের হেনস্তার শিকার ডাকসু নেতা জুবায়ের
- দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম
- ‘গুলশানের চামেলি’ তে যৌনকর্মীর দালাল অ্যাডলফ খান
- নবম পে স্কেল বাস্তবায়ন চূড়ান্ত পর্যায়ে, যা জানালেন অর্থমন্ত্রী
- আজ শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- জাপানে সম্পূর্ণ ফ্রি স্কলারশিপে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ
- যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হলো