×

ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপিতে শৃঙ্খলা ভাঙার দায়ে দুই নেতা বহিষ্কার

২০২৫ সেপ্টেম্বর ১৩ ১২:৫৮:১৯

বিএনপিতে শৃঙ্খলা ভাঙার দায়ে দুই নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক:ঢাকা মহানগর উত্তর বিএনপি ৩৩নং ওয়ার্ডের সভাপতি মান্নান হোসেন শাহীন ও সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম অপুকে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করেছে।

গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) যুগ্ম আহ্বায়ক এবিএমএ রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শৃঙ্খলা ভঙ্গের কারণে প্রথমে পদ সাময়িকভাবে স্থগিত করা হলেও পরবর্তীতে সংশোধনের কোন চেষ্টার অভাবে দুই নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, তাদের বিরুদ্ধে কাটাসুর নামার বাজার দখল, ফুটপাত দখল ও চাঁদাবাজি করার অভিযোগ রয়েছে। এছাড়া মান্নান হোসেন শাহীন শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান হেলাল উরফে পিচ্চি হেলালের অন্যতম সহযোগী হিসেবে পরিচিত।

দলীয় সূত্র আরও জানায়, শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার কারণে এই দুই নেতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ নভেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ নভেম্বর)

নিজস্ব প্রতিবেদক: তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধির প্রভাবে দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের মূল্য। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে ১... বিস্তারিত

আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়

আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক: আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। ছাত্র বিভাগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ছাত্রী বিভাগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রানার্স... বিস্তারিত