ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ডাকসুর নারী নেত্রীদের নিয়ে কটাক্ষ, বিআইজিডি’র কাছে অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ী নারী প্রতিনিধিদের হিজাব নিয়ে কটাক্ষ করেছেন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি তাদের ‘গৃহদাসী’ বলে অবমাননাকর মন্তব্য করেন।
অভিযুক্ত শিক্ষার্থীর নাম মো. রাকিবুল মোবিন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী এবং বর্তমানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধীন ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি)-এ গবেষণা সহযোগী হিসেবে কর্মরত।
এ ঘটনায় ডাকসুর নবনির্বাচিত মানবাধিকার ও আইন সম্পাদক শাখাওয়াত জাকারিয়া বিআইজিডি’র নির্বাহী পরিচালক ইমরান মাতিনের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়—
মোবিনের মন্তব্য স্পষ্টভাবে নারী বিদ্বেষী এবং অবমাননাকর।
এটি নারীদের নেতৃত্ব ও রাজনৈতিক অংশগ্রহণকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে করা হয়েছে।
তার মন্তব্য শুধু আক্রমণাত্মক নয়, বরং নারীর মর্যাদা ও ক্ষমতায়নের ওপর সরাসরি আঘাত।
অভিযোগে আরও বলা হয়, এ ধরনের আচরণ ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং বিআইজিডি’র ঘোষিত মূল্যবোধ ও নীতির সঙ্গে সম্পূর্ণ অসঙ্গত। একজন গবেষণা প্রতিষ্ঠানের কর্মচারী প্রকাশ্যে নারীবিদ্বেষ ছড়ালে তা প্রতিষ্ঠানটির নৈতিক মানদণ্ড, পেশাগত জবাবদিহিতা এবং নারীর অধিকার রক্ষায় প্রতিশ্রুতির ওপর প্রশ্ন তোলে।
শাখাওয়াত জাকারিয়া বলেন,“এটি নিছক ব্যক্তিগত মন্তব্য নয়, বরং লিঙ্গ-ন্যায়বিচার ও প্রাতিষ্ঠানিক বিশ্বাসযোগ্যতার প্রশ্ন। বিষয়টি দ্রুত এবং স্বচ্ছভাবে সমাধান করতে হবে। নইলে এটি প্রতিষ্ঠানটির নীরব সহযোগিতা হিসেবে বিবেচিত হবে।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)