ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
জাকসুর ফল দ্রুত প্রকাশের দাবিতে উত্তপ্ত শাহবাগ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে প্রশাসনের অব্যবস্থাপনা ও ফলাফল প্রকাশে দীর্ঘ বিলম্বের প্রতিবাদে শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
মিছিলটি রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এই আয়োজন বাস্তবায়ন করে ছাত্রশিবির ঢাকা মহানগর পূর্ব শাখা।
সমাবেশে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ বলেন, আমরা আশা করেছিলাম ডাকসু নির্বাচনের মতো জাকসুতেও অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। কিন্তু প্রশাসন টালবাহানা করছে। ছাত্রদল বহিরাগতদের নিয়ে মিছিল-সমাবেশ করেছে, যার মধ্যে একজন বহিরাগত নেতা ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে।
তিনি আরও বলেন, লন্ডনের প্রেসক্রিপশনে বিএনপিপন্থি কয়েকজন শিক্ষক নির্বাচন প্রক্রিয়া থেকে সরে দাঁড়িয়েছেন। তাদের প্রতি আমরা কঠোর ধিক্কার জানাই। জুলাইয়ের আন্দোলনে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, আশা করি তারা সেই স্পিরিট ধরে রাখবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা