ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
৫২ ঘণ্টা পর অনশন ভাঙলেন ৯ শিক্ষার্থী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিকার সচেতন শিক্ষার্থীবৃন্দ ব্যানারে সাত দফা দাবিতে ৫২ ঘণ্টা অনশন পালন করা ৯ শিক্ষার্থী শুক্রবার বিকেল সাড়ে ৪টায় এই কর্মসূচি ভাঙেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াহ্ইয়া আখতার তাদের দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দেওয়ায় শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে অবস্থান ত্যাগ করেন।
অনশন ভাঙার পর বিশ্ববিদ্যালয়ের মিউজিক বিভাগের শিক্ষার্থী ও শাখা বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি জশদ জাকির সাংবাদিকদের জানান, উপাচার্য স্যার আমাদের দাবিগুলো সঠিক বলে স্বীকার করেছেন এবং বাস্তবায়নের জন্য আশ্বাস দিয়েছেন। রোববার বিকেল ৩টায় আমরা তার সঙ্গে বসে বিস্তারিত আলোচনার সুযোগ পাব।
উপাচার্য ড. ইয়াহ্ইয়া আখতারও এই ব্যাপারে নিশ্চিত করেছেন, শিক্ষার্থীদের সঙ্গে প্রাথমিকভাবে আলোচনার পর আমরা রোববার বিকেল ৩টায় তাঁদের সঙ্গে বিস্তারিত সমাধানমূলক বৈঠক করব। তাদের সমস্যাগুলো আন্তরিকতার সঙ্গে সমাধান করার চেষ্টা করা হবে।
উল্লেখ্য, অনশন কর্মসূচি শুরু হয়েছিল গত বুধবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে। এই কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ছিলেন বাংলা বিভাগের মাস্টার্স শিক্ষার্থী ওমর সমুদ্র, ধ্রুব বড়ুয়া, জশদ জাকির, রাম্রা সাইন মারমা, আহমেদ মুগ্ধ, নাইম শাহজাহান, সুমাইয়া শিকদার, ঈশা দে এবং সুদর্শন চাকমা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)