ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
জাকসু নির্বাচন: ফলাফল ঘোষণার আগেই নির্বাচন কমিশনারের পদত্যাগ
নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনার মধ্যেই পদত্যাগ করেছেন নির্বাচন কমিশনার অধ্যাপক মাফরুহী সাত্তার। বিভিন্ন অসঙ্গতির কারণে পুরো নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ আখ্যায়িত করে এবং নিজের মতামত প্রকাশ না হওয়ায় শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে সাংবাদিকদের সামনে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
দীর্ঘ প্রতীক্ষার পর ম্যানুয়াল পদ্ধতিতে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হয়েছে। কেন্দ্রীয় সংসদের ভোট গণনা বিকেল ৫টার দিকে ২১টি হল সংসদের গণনার পর শুরু হয় সন্ধ্যা পৌনে ৭টায়। তবে এখনও বিজয়ীদের তালিকা প্রকাশ করা হয়নি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলসহ চারটি প্যানেল এবং পাঁচজন স্বতন্ত্র প্রার্থী বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণে বিভিন্ন অসঙ্গতির অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেছিলেন।
জাকসুতে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৮৯৭। এর মধ্যে ছাত্র রয়েছে ৬ হাজার ১১৫ জন এবং ছাত্রী ৫ হাজার ৭২৮ জন। মোট ভোট পড়েছে প্রায় ৬৭–৬৮ শতাংশ। ম্যানুয়াল পদ্ধতিতে গণনার কারণে ফলাফল প্রকাশে বিলম্ব হচ্ছে এবং রাতের মধ্যে ফলাফল ঘোষণা সম্ভব হবে কি-না তা এখনও অনিশ্চিত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)