ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ইসরায়েলি বসতি সম্প্রসারণ পরিকল্পনায় তীব্র নিন্দা তারেক রহমানের
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণের পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এই পদক্ষেপ ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পথ প্রায় অসম্ভব করে তুলবে। এ ঘটনাকে তিনি হৃদয় বিদারক আখ্যায়িত করেন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তারেক রহমান এ মন্তব্য করেন।
তিনি লেখেন, ফিলিস্তিনি জনগণের ওপর দীর্ঘদিন ধরে চলমান ঔপনিবেশিক দমন-পীড়ন, সহিংসতা ও নিশ্চিহ্ন করার প্রচেষ্টার বিরুদ্ধে বাংলাদেশের জনগণ বিশ্বের বিভিন্ন প্রান্তে সবসময় সংহতি প্রকাশ করেছেন।
নেতানিয়াহু সরকারের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে তারেক রহমান বলেন, ফিলিস্তিনিদের ইতিহাস, সংস্কৃতি ও ভূমির ওপর দখলদারিত্ব আসলে গণহত্যা এবং পরিকল্পিত জাতিগত নির্মূল ছাড়া আর কিছু নয়। এটিকে তিনি ‘ঘৃণ্য’ পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।
এ সময় তিনি মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে কর্মরত বহু বাংলাদেশির নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারেক রহমানের মতে, ইসরায়েলি সরকারের এ ধরনের কার্যকলাপ গোটা অঞ্চলকে বিপজ্জনক পরিস্থিতিতে ঠেলে দিচ্ছে।
আন্তর্জাতিক সম্প্রদায়কে বসতি স্থাপন পরিকল্পনার বিরুদ্ধে চাপ প্রয়োগের আহ্বান জানান তিনি। একইসঙ্গে আন্তর্জাতিক বিচার আদালতকে অবিলম্বে গাজায় ইসরায়েলি সরকারের গণহত্যার বিষয়ে রায় দেওয়ার অনুরোধ করেন। কারণ, তার ভাষায়—“ফিলিস্তিনি জনগণ ইতিমধ্যেই অতি মাত্রায় ভোগান্তির শিকার হচ্ছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- টাইমস হায়ার ও কিউএস র্যাঙ্কিংয়ে ঢাবির জয়জয়কার
- ডিএসইতে রেকর্ড উত্থান, বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে প্রত্যাশা